ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নিয়ামতপুরে বিষপানে প্রাণ গেল কৃষকের

নিজস্ব সংবাদ :

স্টাফ রিপোর্টার -মো:রুহুল আমিন শেখ

নওগাঁর নিয়ামতপুরে বিষপানে আব্দুর রশিদ (৫৬) নামের এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১৭ আগস্ট) দুপুরের পর উপজেলার পাঁড়ইল ইউনিয়নের ধাঐল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আব্দুর রশিদ ওই এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।

আব্দুর রশিদের পারিবারিক সূত্রে জানা গেছে, নিজ স্ত্রীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা-কাটাকাটি কারণে অশান্তিতে ভুগতেন। শনিবার বাড়ি থেকে বের হোন জমিতে কীটনাশক প্রয়োগ করার জন্য। দুপুরে বাড়ি ফিরে এসে জানান তিনি কীটনাশক খেয়েছেন। তার ছটফটানি দেখে প্রথমে খড়িবাড়ি মাতৃ ক্লিনিকে নেওয়া হলে উপস্থিত ডাক্তার না থাকায় পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা বেগতিক হওয়ায় রাজশাহী মেডিকেলে নেওয়ার পরামর্শ দেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। রাজশাহী নেওয়ার পথে সন্ধ্যার দিকে উপজেলার খড়িবাড়ি তিন মাথার মোড়ে তার মৃত্যু হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
৪১৭ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481