জাটকা রক্ষায় কঠোর প্রশাসন—৮ জনের জেল, বাকিদের জরিমানা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা-এর মেঘনা নদী-তে জাটকা রক্ষা অভিযানে ১২ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় ৫টি নৌকা, বিপুল পরিমাণ অবৈধ জাল এবং মাছের পোনা জব্দ করা হয়।
শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার একলাশপুর, বোরোচর, মোহনপুর ও দশানী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অভিযান চালানো হয়।
অভিযানে ১২ জন জেলের মধ্যে ৪ জনকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বাকি ৮ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এ সময় ৪টি বেহুন্দী জাল, প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পাশাপাশি প্রায় ২০০ কেজি জাটকা ও পাঙ্গাশের পোনা উদ্ধার করে স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই রুহুল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশাসন জানিয়েছে, জাটকা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















