ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতেই হবে: ড. জালাল উদ্দিন এমপি

মতলব (চাঁদপুর) প্রতিনিধি | আল আমিন

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী মতলব অঞ্চল থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূলে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হচ্ছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে মতলব উত্তর উপজেলা-এর ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চাঁদপুর-২ আসনকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা তার নির্বাচনী অঙ্গীকার ছিল। ইতোমধ্যে দেশব্যাপী মাদকবিরোধী আন্দোলন শুরু হয়েছে এবং তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তার নির্দেশনায় মতলবেও সচেতনতা কার্যক্রম চালু হয়েছে এবং তা অব্যাহত থাকবে।

ড. জালাল উদ্দিন আরও বলেন, “মাদক ব্যবসায়ীদের মতলব থেকে বিতাড়িত করতে হবে। প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে তিনি বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজ—সবকিছুকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই যুবসমাজকে রক্ষা করতে সম্মিলিত উদ্যোগ জরুরি।

এ সময় চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ইভটিজিংকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—কাউকে ছাড় দেওয়া হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডলসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভা শেষে মাদকবিরোধী একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়, যা ছেংগারচর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:৫৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৬৪ বার পড়া হয়েছে