ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ সূত্রে জানা গেছে, নি*হত তিন বোন— বিশিকা (১৬), প্রাচী (১৪) ও পাখি (১২)। ঘটনার আগে তারা নিজেদের ঘরের দরজা ভেতর থেকে তালাবদ্ধ করে রাখে। আশপাশের বাসিন্দারা ঘুমিয়ে থাকায় তাৎক্ষণিকভাবে কেউ কিছু বুঝতে পারেননি। পরে নিচে ভারী শব্দ শুনে স্থানীয়দের সন্দেহ হয়।

৯ তলা থেকে লাফ দিয়ে প্রা*ণ দিল কিশোরী তিন বোন

রোজ খবর ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক হৃদয়বিদারক ঘটনায় একসঙ্গে তিন কিশোরী বোন ৯ তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) গাজিয়াবাদের একটি আবাসিক সোসাইটিতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখতে পান, তিন বোন ইতোমধ্যে ভবনের নিচে লাফিয়ে পড়েছে। দ্রুত পুলিশ ও জরুরি সেবা সংস্থাকে খবর দেওয়া হলেও ঘটনাস্থলেই তাদের প্রা*ণ যায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তিন বোন একটি কোরিয়ান অনলাইন গেমের প্রতি অতিমাত্রায় আসক্ত ছিল। করোনাকালে অনলাইন গেমে আসক্তির কারণে তারা নিয়মিত স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এমনকি তারা নিজেদের গেমের প্রিয় চরিত্র অনুযায়ী কোরিয়ান নামও ব্যবহার করত।

পুলিশ জানায়, গেম আসক্তির কারণে তাদের আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়। খাওয়া, ঘুমানো, গোসল—সব কিছুই তারা একসঙ্গে করত। বিষয়টি নিয়ে পরিবারের সঙ্গে প্রায়ই কলহ হতো।

ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে কান্নার ইমোজি দিয়ে লেখা ছিল—
“দুঃখিত, বাবা”।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং গেম আসক্তি ও মানসিক স্বাস্থ্যের দিকটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

এই মর্মান্তিক ঘটনা কিশোর-কিশোরীদের মানসিক চাপ, অনলাইন গেম আসক্তি এবং পারিবারিক নজরদারির গুরুত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:১৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
২৬৩ বার পড়া হয়েছে