ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্যক্তিগত কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান পদত্যাগ করেছেন। তিনি বর্তমানে কানাডায় অবস্থান করছেন।

বিদেশে বসে বিচারপতির পদত্যাগ

রোজ খবর ডেস্ক

ব্যক্তিগত কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান পদত্যাগ করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির কাছে পাঠানো তার পদত্যাগপত্র সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলে পৌঁছেছে।

জানা গেছে, কানাডা থেকে বিচারপতি মামনুন রহমান তার পদত্যাগপত্র পাঠান। তার পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী জানান, বিচারপতির পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, বিচারপতি মামনুন রহমান এক বছরের বেশি সময় ধরে বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠায়।

এর আগে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে অপসারণ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়। তাদের মধ্যে ৯ জন বর্তমানে দায়িত্বে নেই। বাকি তিনজন বিচারপতি পদে থাকলেও বিচারিক দায়িত্বে নেই। এছাড়া চলতি মাসে বিচারপতি এম আর হাসানকে অভিযোগের কারণে ছুটিতে পাঠানো হয়েছে।

ছুটিতে পাঠানো বিচারপতিদের বাইরে আরও দুইজন বিচারপতি স্বেচ্ছায় কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, যাদের একজন ছিলেন বিচারপতি মামনুন রহমান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
৬০ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481