ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন দাম কার্যকর হয়েছে সোমবার সকাল ১০টা থেকে

কত দামে বিক্রি হচ্ছে আজ স্বর্ণ ও রুপা

রোজ খবর ডেস্ক

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি: দেশের বাজারে আজ সোমবার থেকে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, নতুন দাম কার্যকর হয়েছে সোমবার সকাল ১০টা থেকে। দেশের বাজারে এখন প্রতিটি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২,৬১,০৪০ টাকা, ২১ ক্যারেট ২,৪৯,১৪৩ টাকা, ১৮ ক্যারেট ২,১৩,৫৬৮ টাকা, এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১,৭৪,৭৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ অন্তর্ভুক্ত করতে হবে। তবে, গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

চলতি বছর ২৮ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৮ বার দাম বৃদ্ধি ও ১০ বার দাম কমানো হয়েছে। গত বছর ২০২৫ সালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল ৯৩ বার, যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি ও ২৯ বার কমানো হয়।

অপরদিকে, রুপার দাম বর্তমানে অপরিবর্তিত রয়েছে। দেশের বাজারে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৬,৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬,০৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫,১৯০ টাকা, এবং সনাতন পদ্ধতি ৩,৯০৭ টাকায় বিক্রি হচ্ছে। চলতি বছর রুপার দাম ১৭ বার সমন্বয় করা হয়েছে, যেখানে ১০ বার বৃদ্ধি ও ৭ বার হ্রাস করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০২:৫৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
২০৯ বার পড়া হয়েছে