ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদ দেখার আহ্বান সৌদি সুপ্রিম কোর্টের, ১৮ বা ১৯ ফেব্রুয়ারি শুরু হতে পারে রোজা

মধ্যপ্রাচ্যে রমজান শুরু কবে, জানা যাবে আজ সন্ধ্যায়

রোজ খবর ডেস্ক

১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য সকল মুসলিম নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় রোববার (১৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আকাশে চাঁদ অনুসন্ধান করতে বলা হয়েছে।

মুসলিম বিশ্ব চন্দ্রবর্ষ অনুসরণ করায় সাধারণত মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে মঙ্গলবার শাবান মাসের ২৯ তারিখ। ওইদিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রমজান মাস শুরু হবে। আর চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিন পূর্ণ করে ১৯ ফেব্রুয়ারি থেকে প্রথম রোজা শুরু হবে।

চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাবে সৌদি কর্তৃপক্ষ।

আল আরাবিয়া নিউজ–এর প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি রোজা শুরু হতে পারে।

সুপ্রিম কোর্টের বিবৃতিতে আরও বলা হয়, কেউ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদের দেখা পেলে নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে।

রমজান ইসলামি চন্দ্র ক্যালেন্ডারের নবম মাস। এ মাসে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও অন্যান্য শারীরিক চাহিদা থেকে বিরত থাকেন। সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা ভঙ্গ করা হয়।

রমজান উপলক্ষে সৌদি আরবসহ জিসিসিভুক্ত দেশগুলোর সরকারি ও অনেক বেসরকারি প্রতিষ্ঠানে কর্মঘণ্টা কমানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৩:২২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
১০৫৩ বার পড়া হয়েছে