সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেঁতুলিয়াগাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
বগুড়ায় পিস্ত’ল ও দেশীয় অ’স্ত্রসহ বিএনপির তিন নেতাকর্মী গ্রে’ফতা’র
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে গু’লিভর্তি বিদেশি পিস্ত’ল ও বিপুল পরিমাণ দেশীয় অ’স্ত্র উদ্ধারসহ বিএনপির তিন নেতাকর্মীকে গ্রে’ফতা’র করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মা’মলা দিয়ে আদালতের মাধ্যমে জে’লহাজতে পাঠানো হয়েছে।
সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেঁতুলিয়াগাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাজাহানপুর ক্যাম্পের একটি দল অংশ নেয়। অভিযান চলাকালে প্রথমে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুস সালাম (৩০) কে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে আগ্নেয়া’স্ত্র থাকার তথ্য পাওয়ার পর তাকে সঙ্গে নিয়ে বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় একটি চায়নিজ পিস্ত’ল, পাঁচ রাউন্ড গু’লি এবং প্রায় ৩৫টি বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অ’স্ত্র উদ্ধার করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে আরও দুইজনকে গ্রে’ফতা’র করা হয়। তারা হলেন বিএনপি কর্মী আবু বক্কর (২৮) এবং পারভেজ মোশারফ (২৫)। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আটক তিনজনের দলীয় সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযান শেষে উদ্ধার করা অ’স্ত্র ও গু’লিসহ তিনজনকে নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটক তিনজনের বিরুদ্ধে অ’স্ত্র আইনে মা’মলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে বগুড়া জে’লহাজতে পাঠানো হয়েছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি জোরদার করা হয়েছে।


















