ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নতুন সরকার গঠনের প্রস্তুতি চূড়ান্ত করেছে বিএনপি

শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

রোজ খবর ডেস্ক

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর নতুন সরকার গঠনের প্রস্তুতি চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভারত, পাকিস্তান, চীন, শ্রীলঙ্কাসহ ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে।

আমন্ত্রিত দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া ও ব্রুনাই। কূটনৈতিক মহলে এ আয়োজনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র জানায়, নীতিনির্ধারণী পর্যায়ের আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

সকালে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রেওয়াজ ভেঙে এবার বঙ্গভবনের দরবার হলের পরিবর্তে উন্মুক্ত স্থানে শপথ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭টির ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। নির্বাচনে মোট ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। ঘোষিত ফল অনুযায়ী বিএনপি ও তার মিত্ররা ২১২ আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭ আসন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়লাভ করেছেন।

চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রয়েছে। এছাড়া প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:১২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
৩৩ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481