ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সূত্রাপুরে ভোটকেন্দ্রের সামনে টাকা বিতরণ অভিযোগে জামায়াত নেতার কারাদণ্ড

রাজধানীর সূত্রাপুরে একটি ভোটকেন্দ্রের সামনে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের এক নেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। ঘটনাটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ঘটে।

পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. হাবিব, যিনি সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির হিসেবে পরিচিত। বুধবার সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, আটক ব্যক্তির কাছে নগদ টাকা পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার টাকার সুনির্দিষ্ট পরিমাণ জানানো হয়নি।

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক মাহমুদ বলেন, স্থানীয় লোকজন টাকা বিতরণের অভিযোগে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে দুই দিনের কারাদণ্ড দেন। দণ্ড কার্যকরের জন্য তাকে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত মো. হাবিব দাবি করেন, তিনি ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা পোলিং এজেন্টদের চা-নাস্তার খরচ হিসেবে খামে করে ৫০০ টাকা করে দিচ্ছিলেন। তবে নির্বাচন সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের অভিযোগে আদালত তাকে দণ্ড দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:১৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
৩৩ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481