ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, উপমা দত্তের গ্রামের বাড়ি মাগুরা জেলার সর্বসাংদা গ্রামে। ঘটনার দিন বিকেল ৪টা পর্যন্ত তিনি নিয়মিত ক্লাসে অংশ নেন। এরপর নিজ কক্ষে ফিরে যান।

বিশ্ববিদ্যালয়ের হলে উপমার নিথর দেহ, হিসাব মিলছে না কারও

রোজ খবর ডেস্ক

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) আবাসিক হলে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম উপমা দত্ত। তিনি বিশ্ববিদ্যালয়ের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

সন্ধ্যার দিকে পাশের কক্ষের এক শিক্ষার্থী তাকে ডাকতে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, উপমা ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলে আছেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি হল কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে বিজয়-২৪ আবাসিক হল থেকে উপমা দত্তের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

নাম প্রকাশ না করার শর্তে আবাসিক হলের এক ছাত্রী বলেন, “যে শিক্ষার্থী বিকেল পর্যন্ত ক্লাস করেছে, সে কীভাবে সন্ধ্যার মধ্যে এমন সিদ্ধান্তে পৌঁছাতে পারে—তা আমাদের কারও বোধগম্য নয়। বিষয়টি গভীরভাবে তদন্ত হওয়া প্রয়োজন।”

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার বিস্তারিত অনুসন্ধানের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:৪২:০১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
৬৯ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481