ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় ঘরে অগ্নিসংযোগ করায় মাদকাসক্ত ছেলেকে মামলা দিয়েছে বাবা

নিজস্ব সংবাদ :

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বসতঘর পুড়িয়ে দিয়েছে মদক আসক্ত ছেলে।

বুধবার (৩১ জুলাই) পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী বাবা প্রকাশ বড়ুয়ার করা মামলায় ছেলে মিকু বড়ুয়া (২৯)কে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মামলার বিবরণ ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, প্রকাশ বড়ুয়া পেশায় একজন দিনমজুর। তার ছেলে মিকু দীর্ঘ ১০ বছর ধরে মাদকাসক্ত। মাদকের টাকা যোগাতে তিনি বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে।

সোমবার (২৯ জুলাই) বিকেলে বাবা নিরুপায় হয়ে ছেলেকে মাদক সেবন বাধা দিলে ক্ষিপ্ত হয়ে পরদিন বিকেলে দিয়াশলাই দিয়ে বসতঘর পুড়ে দেয়। আগুনে কাঁচা বসতঘরের দুটি কক্ষ ও একটি বারান্দাসহ আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ভুক্তভোগী বাবা প্রকাশ বড়ুয়া বলেন, মাদকাসক্ত হওয়ার পর আমার ছেলে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। নিরুপায় হয়ে অনেকটা বাধ্য হয়ে মামলা করতো হলো।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাঙ্গুনিয়া থানার উপ—পরিদর্শক (এস আই) উত্তম কুমার বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে। মামলার আসামীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ”

মুবিন বিন সোলাইমান
রাঙ্গুনিয়া প্রতিনিধি
01690072488

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
১৪৬ বার পড়া হয়েছে