ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দিঘলিয়ার পথেরবাজারে নৌবাহিনীর সদস্যদের পক্ষ থেকে মত বিনিময়l

নিজস্ব সংবাদ :

ওয়াহিদ মুরাদ,খুলনা জেলা প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের পথের বাজারে দিঘলিয়া উপজেলার দায়িত্ব প্রাপ্ত নৌবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার তার একটা টিমসহ পথের বাজারের বাজার কমিটির সভাপতি ডাঃ মোঃ আলম ও সাধারণ সম্পাদক মোঃ ডালিমসহ ছাত্র-জনতা, পথচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।
সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে পথের বাজার চৌরাস্তা মোড়ে মতবিনিময় কালে নৌবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আকতার উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ত্যাগের বিনিময়ে অর্জিত এ বিপ্লবের সাফল্য মানুষের মাঝে পৌঁছাতে হলে সকল ভেদাভেদ ভুলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাজারের সকলকে ঐক্যবদ্ধ হয়ে শৃঙ্খলা বজায় রাখতে হবে। নিত্য পণ্যের মূল্য কমাতে হবে। যারা সমাজ তথা হাট বাজারের শৃঙ্খলা বিনষ্ট করতে চায় ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। তিনি উপস্থিত সর্বস্তরের লোকজনের অভিযোগ ও পরামর্শ মনোযোগ সহকারে শোনেন। এ সময় দিঘলিয়ায় দায়িত্বরত নৌবাহিনীর করপোরাল মোঃ শাহীন উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
৪৩০ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481