ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তেল না পেয়ে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে হত্যার অভিযোগ ট্রাকচালকের বিরুদ্ধে

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নে তানভীর ফিলিং স্টেশনের ব্যবস্থাপক নাহিদ সরদার (৩৩) কে ট্রাকচাপা দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ফিলিং স্টেশনের কর্মচারী জিহাদ মোল্লা (২৭) গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে ট্রাকচালক সুজাত মোল্লা ডিজেল নিতে ফিলিং স্টেশনে আসেন। তেল না দেওয়ায় ব্যবস্থাপক নাহিদ সরদারের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।

রাত ২টার দিকে নাহিদ এবং জিহাদ মোটরসাইকেলে নিজ গ্রামে ফিরছিলেন। ফিলিং স্টেশন থেকে মাত্র ১০০ গজ দূরে ট্রাকচালক সুজাত মোটরসাইকেলের পেছন থেকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই নাহিদ মারা যান, আর জিহাদ গুরুতর আহত হন। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান।

তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত ধরার চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০১:০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
৭৯ বার পড়া হয়েছে