ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাস-অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে অগ্নিকাণ্ড

দাউদকান্দিতে ত্রিমুখী সংঘর্ষে অগ্নিকাণ্ড, নিহত ৪ আহত ২০

রাজু আহমেদ ষ্টাফ রিপোর্টার

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের পর অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছে কমপক্ষে ২০ জন । নিহতদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও দুই শিশু রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলি ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সংঘর্ষের পরপরই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক থেকে আগুনের উৎপত্তি হয়ে দ্রুত তা বাসে ছড়িয়ে পড়ে। এতে পুরো বাসটি আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাসের ভেতর থেকে দগ্ধ অবস্থায় চারজনের মরদেহ উদ্ধার করা হয় ও আহত ২০জনকে উদ্ধার করে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সেসহ কুমিল্লা ও ঢাকায় প্রেরন করা হয়েছে৷

এ ঘটনায় এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:৩৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
১৮৪ বার পড়া হয়েছে