ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ বন্দর থানায় হত্যা মামলার ১৪ জনকে কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত

নিজস্ব সংবাদ :

শেখ নিয়াজ মোহাম্মদ মুন্না ভ্রাম্যমাণ প্রতিনিধি

বন্দর থানায় হত্যা মামলার ২০ বছর পর ১৪জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। এছাড়া ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে অনাদায়ে আরও ৬ মাসের জেল ঘোষণা করা হয়। এছাড়া এজহার নামীয় লিটন ও আরিফ নামে ২জন আসামীকে খালাস দিয়েছে এবং ৪জন আসামি এখনো পলাতক রয়েছে

রবিবার (২৮ জুলাই) অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে বিচারক উম্মে সরাবন তহুরা’র আদালত এ রায় ঘোষণা করেন। তথ্যটি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. আবদুর রশিদ।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, বন্দর লক্ষণখোলা এলাকার কলিমউদ্দিনে ছেলে মো. মাহাবুব, আব্দুস সামাদের ছেলে সামসুল হক, আব্দুল হকের ছেলে আব্দুস সালাম, নুরুল হকের ছেলে রানা, ছোবহানের ছেলে সালাউদ্দিন, আব্দুল বাতেনের ছেলে সামু,কফিল উদ্দিনের ছেলে আ. মজিদ, রজব আলীর ছেলে আহাম্মেদ হোসেন, হবি মিয়ার ছেলে কালু, মাইন উদ্দিনের ছেলে বাহার উদ্দিন। দণ্ডপ্রাপ্ত আরও বাকি ৪জন আসামির নাম আদালত থেকে সংগ্রহ করা সম্ভব হয়নি।

আদালত পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. আবদুর রশিদ জানান, বন্দর থানায় হত্যা মামলায় ‘মামলা নাম্বার বন্দর থানা ২তাং- ১/৭/২০০৪ এর ধারা ৩০২/৩ ‘ ১৬জন আসামির নামে মামলা দায়ের করা হয়। মামলার ২০ বছর পর ১০জনের উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করে বিজ্ঞ আদালত। এই মামলায় লিটন ও আরিফ নামে ২ আনামিকে খালাস দেয়া হয়েছে ও ৪জন আসামি পলাতক রয়েছে। ইতোমধ্যে আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
৫৫৫ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481