ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মা বাসডুবি: নিহতদের পরিবারে ১ কোটি ক্ষতিপূরণ দাবি

নিজস্ব সংবাদ :

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় নিহতদের প্রতিটি পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে আহতদের সুচিকিৎসা, আর্থিক সহায়তা ও পুনর্বাসনের বিষয়টিও নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনার প্রেক্ষিতে জনস্বার্থে নোটিশটি পাঠান অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান ও অ্যাডভোকেট জায়েদ বিন নাসের। এতে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী, নৌপরিবহণমন্ত্রী, সেতু বিভাগের প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট সচিবসহ কয়েকজনকে বিবাদী করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, ঘটনাটি আপাতদৃষ্টিতে দুর্ঘটনা হলেও এর পেছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ফেরিঘাট ব্যবস্থাপনা বা পরিবহণ সংশ্লিষ্টদের অবহেলা ছিল কিনা—তা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা জরুরি।

জানা যায়, বুধবার বিকাল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় কুমারখালী–রাজবাড়ী রুটে চলাচলকারী ‘সৌহার্দ্য’ পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

লিগ্যাল নোটিশে আরও বলা হয়েছে, আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষমতা হারানো ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রের। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়।

এছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

লিগ্যাল নোটিশ প্রসঙ্গে অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ জানান, সময়স্বল্পতার কারণে প্রথমে ই-মেইলের মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে এবং পরবর্তী কর্মদিবসে ডাকযোগেও পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৫:৩৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
২২ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481