ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণের দামে বড় দরপতন, দেশের বাজারেও কমার আভাস

নিজস্ব সংবাদ :

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন হয়েছে। একদিনেই প্রায় ২ দশমিক ৩৬ শতাংশ কমেছে মূল্যবান এই ধাতুর দাম।

রোববার (২২ মার্চ) স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘গোল্ডপ্রাইস’-এর তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১০৮ দশমিক ৮৩ ডলার কমে ৪ হাজার ৪৯৪ ডলারে নেমে এসেছে।

বিশ্ববাজারে এই দরপতনের প্রভাব দেশের বাজারেও পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম কমলে সাধারণত দেশীয় বাজারেও তার প্রভাব পড়ে। ফলে যেকোনো সময় দেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হতে পারে।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমিয়েছে বাজুস। সেদিন ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমানো হয়।

বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দরপতনের ধারা অব্যাহত থাকলে দেশের বাজারেও স্বর্ণের দামে আরও সমন্বয় আসতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:৩২:০১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
৬৪ বার পড়া হয়েছে