ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তেল সরবরাহ ঘিরে সতর্কতা

প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী নামানোর নির্দেশ

রোজখবর ডেস্ক

দেশে জ্বালানি তেল সরবরাহকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের প্রধান তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

সোমবার (৯ মার্চ) মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ডিপো থেকে ডিলারদের আকস্মিক বর্ধিত চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহে কিছু সমস্যার খবর পাওয়া যাচ্ছে। এতে করে কিছু স্থানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিশেষ করে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা প্রধান স্থাপনা, খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশাল তেল ডিপোর নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানায়, এসব ডিপো কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা হওয়ায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:৪২:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
৭৬ বার পড়া হয়েছে