ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

—বদিউল আলম

জুলাই সনদে আদালতের হস্তক্ষেপ ‘এখতিয়ার বহির্ভূত’

নিজস্ব সংবাদ :

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই জাতীয় সনদ একটি রাজনৈতিক ঐকমত্যের দলিল। এটি কোনো সাধারণ দলিল নয়, বরং হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত। তাই আদালতের রুল জারি বা হস্তক্ষেপ করা এখতিয়ার বহির্ভূত।

ড. আলম রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জুলাইয়ের সাংবিধানিক স্বীকৃতি: সরকার ও নতুন সংসদের কাছে নাগরিক প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আরও সতর্ক করেছেন, অহেতুক বিতর্ক বা বিভক্তি সৃষ্টি করলে অপশক্তিরা সুযোগ পেতে পারে। তিনি জোর দিয়েছেন, জনগণের সরাসরি গণভোটের সিদ্ধান্ত চূড়ান্ত এবং জুলাই সনদ বাস্তবায়ন করে শহীদের রক্তের ঋণ পরিশোধ করা জরুরি।

অনুষ্ঠানে আলোকচিত্রী শহিদুল আলম, এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, মঞ্চ ২৪ আহ্বায়ক ফাহিম ফারুকী, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:১৯:১১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
১৮ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481