নারীর অধিকার ও ন্যায়বিচারের অঙ্গীকারে নারী দিবস উদযাপিত
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় বক্তারা নারী ও শিশুদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি সংসদ সদস্য সামা ওবায়েদ ইসলাম বলেন, “নারীর উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। আজকের ছোট পদক্ষেপই আগামীর বৈষম্যহীন সমাজ গড়ে তুলবে। বর্তমান সরকার আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নারীর মর্যাদা বৃদ্ধিতে নিরলস কাজ করছে।”
সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাসিব। তিনি বলেন, “ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে নারীরা যেন কোনো বাধার সম্মুখীন না হন, তা নিশ্চিত করা আমাদের সকলের সামাজিক দায়িত্ব।”
ট্যাগস :



















