ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অফিস টাইমেও তালাবদ্ধ ভূমি অফিস শাস্তি পেলেন ৩ কর্মকর্তা

নিজস্ব সংবাদ :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে দায়িত্বে অবহেলার অভিযোগে তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল আকস্মিক পরিদর্শনে গিয়ে অফিস তালাবদ্ধ দেখতে পাওয়ার পরই এ ব্যবস্থা নেওয়া হয়।

জানা গেছে, কাউকে অবহিত না করে বুধবার (৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ভূমি অফিসে যান প্রতিমন্ত্রী। সরকার নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও অফিস বন্ধ থাকায় বিষয়টি তার নজরে আসে।

এ ঘটনায় তিন কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। বিষয়টি বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন— সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক এবং অফিস সহকারী জান্নাতী। তাদের মধ্যে নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াইহাজার উপজেলায় এবং জান্নাতীকে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে।

জেলা প্রশাসক রায়হান কবির জানান, বুধবার রাতেই তাদের বদলির আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার সকালে প্রতিমন্ত্রী যখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ভূমি কার্যালয়ে পৌঁছান, তখন সেখানে কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন না। অফিস তালাবদ্ধ থাকায় তিনি প্রায় ৩০ মিনিট অপেক্ষা করেন। পরে একজন এসে তালা খুললে তিনি অফিসে প্রবেশ করেন। তখনও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত হননি।

এ ঘটনাকে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন ভূমি প্রতিমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রীয় দায়িত্বে অবহেলা করে জনগণের সেবায় বিঘ্ন ঘটালে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং জনগণের সেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সরকারি দপ্তরে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা দায়িত্বহীনতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৩:৫৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
২১ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481