ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যমুনা ছাড়লেন ড. ইউনূস, ফিরলেন গুলশানে

রোজ খবর ডেস্ক

‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা’ ত্যাগ করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে তিনি যমুনা ছাড়েন এবং রাজধানীর গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক প্রধান উপদেষ্টার ব্যক্তিগত কিছু মালপত্রও সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে।

সংস্কার হবে যমুনা ভবন

ড. ইউনূসের প্রস্থানের পর এখন ভবনটির প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করবে গণপূর্ত অধিদপ্তর। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি মাসের মধ্যেই অভ্যন্তরীণ সাজসজ্জা ও কারিগরি কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংস্কার শেষে যমুনা ভবন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হবে। তবে তিনি কবে সেখানে উঠবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। বর্তমানে প্রধানমন্ত্রী গুলশানে তার নিজস্ব বাসভবনেই অবস্থান করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:২৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
১৮ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481