ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী

নিজস্ব সংবাদ :

মতলব চাঁদপুর প্রতিনিধি :
ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জ্বল ফরাজী বলেছেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব। নিয়মিত শারীরিক চর্চা ও ক্রীড়া প্রতিযোগিতা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে।

রোববার (৫ জুলাই) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর দ্বিতীয় সেমিফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উজ্জ্বল ফরাজী আরো বলেন,
খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকলে তরুণদের নেশা ও অনৈতিক কাজের প্রতি আগ্রহ কমে যায়। ক্রীড়া চর্চা শারীরিক সুস্থতার পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, ভ্রাতৃত্ববোধ ও নৈতিক মূল্যবোধ গঠনে সহায়তা করে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন যুবকদের মধ্যে ঐক্য ও ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব তৈরি করে।

যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্য নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টের সেমিফাইনালে নির্ধারিত সময়ের খেলা শেষে ফলাফল অমীমাংসিত থাকায় টাইব্রেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। টাইব্রেকারে পৌর কিংস ইলেভেন ৩-২ গোলে একুশে ক্লাব চাঁদপুরকে পরাজিত করে ফাইনালে ওঠে।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. উজ্জ্বল ফরাজী।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী।
এ সময় উপস্থিত ছিলেন- মতলব উত্তর উপজেলা বিএনপির সদস্য সাবেক ছাত্রনেতা মোঃ জাহাঙ্গীর আলম মামুন, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্ৰাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ তানভীর সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশ সরকার, পৌর মৎস্যজীবী দলের সভাপতি মোঃ তমিজ বেপারী, সমাজ সেবক মোঃ সজিব সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মামুন হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল কালাম।
খেলা পরিচালনা করেন- মহিবুল্লাহ, আক্তার ও মন্টি।

স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দ, বিভিন্ন দলের খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী দর্শক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:৪৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
০ বার পড়া হয়েছে