ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইবিতে চাঞ্চল্য

বদলির ক্ষোভে বিভাগীয় চেয়ারম্যানের গলা কাটলেন কর্মচারী

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়-এ বদলি ও বেতন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনার ওপর ছুরি হামলা চালিয়েছেন ফজলু নামে এক কর্মচারী। হামলার পর তিনি নিজ গলায়ও ছুরি চালিয়ে আত্মঘাতী চেষ্টার চেষ্টা করেন।

বুধবার (৪ মার্চ) বিকেলে বিভাগের চেয়ারম্যানের কক্ষে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দু’জনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বেতন নিয়ে অসন্তোষে ছিলেন ওই কর্মচারী। বিষয়টি নিয়ে বিভাগের সভাপতির সঙ্গে বিরোধের একপর্যায়ে প্রায় দুই মাস আগে তাকে সমাজকল্যাণ বিভাগ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করা হয়। এই বদলির পর থেকেই তিনি ক্ষুব্ধ ছিলেন বলে সহকর্মীরা জানিয়েছেন।

ঘটনার সময় ভবনের নিচে দায়িত্বরত আনসার সদস্যরা হঠাৎ ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে উপরে ছুটে যান। কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় বারবার ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে প্রবেশ করেন। ভেতরে গিয়ে তারা শিক্ষিকাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। অভিযুক্ত কর্মচারী তখন নিজের গলায় ছুরি চালাচ্ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনার পর ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা দ্রুত বিচার ও ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার তদন্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:৩১:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
৩৬ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481