সামাজিকসোসাইটি গঠনের মাধ্যমে চাঁদাবাজ মাদক সন্ত্রাস নির্মূল করব – ড. এম এ কাইয়ুম
বাদল চৌধুরী : পূর্ব বাড্ডায় আলিনগর সোসাইটির উদ্যোগে ঢাকা ১১ আসনের বিএনপি’র সংসদ সদস্য প্রার্থী ড. এম এ কাইয়ুমের পথসভা অনুষ্ঠিত হয় |
পথসভায় ড.এম এ কাইয়ুম বলেন, ঢাকা ১১ আসনের প্রতিটি ইঞ্চি জায়গাকে এলাকা ভিত্তিক সামাজিক সোসাইটির অন্তর্ভুক্ত করা হবে |
বিভিন্ন সামাজিক সোসাইটির মাধ্যমে এলাকার উন্নয়ন করা ও মাদক সন্ত্রাস নির্মূল করা হবে | কেহ কোন চাঁদা বা সন্ত্রাস করতে চাইলে আমরা সকলে মিলে প্রতিহত করব |
তিনি বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে আমরা অনেক মামলা হামলা শিকার হয়েছি কিন্তু ণীতিগতভাবে দল থেকে সরে যায়নি |
তিনি আরো বলেন,আপনারা দেখছেন আমি অল্প বয়সে কাউন্সিলার হয়েছি | আমি লিংক রোড তৈরি করা, রাস্তা পানি গ্যাস এলাকার উন্নয়নে কাজ করেছি | আমি আপনাদের সন্তান সবসময় আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব |
ড.এম এ কাইয়ুম বলেন,আপনারাসহ সারাদেশের মা বাবাদের কাছে আবেদন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকেসহ সারাদেশের সকল প্রার্থীকে জয়লাভ করে দেশ বিনির্মানে সহযোগিতা করবেন বলে আশাকরি |
পথসভায় এ-সময় শতশত মানুষের মধ্যে অন্যতম উপস্থিত ছিলেন ঢাকা উওর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এ জি এম শামসুল হক, বাডডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী হোসেন, বাডডা থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক মেম্বার এম এ বাশার, সিরাজ মিয়া স্কুল নির্বাচনী কেন্দ্র প্রধান কাজী আনোয়ার হোসেন মিন্টু, বাডডা থানা বিএনপির নির্বাহী সদস্য ইমাজ উদ্দিন ইমান, ৩৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দীপক কুমার টাইগার, সোসাইটির সভাপতি মোবারক হোসেন ফকির ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন টিটু, মো: সালাউদ্দিন, আবদুর রাজ্জাক মিন্টু , ইমরান মাদবর, তাজিমুল হক, আলী হোসেন,এমরান হোসেন, আলেক হোসন, আবদুল আজিজ, প্রমুখ |

























