ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মীরসরাইয়ে ট্রাকের পিছনে বাসের ধাক্কায় নিহত ৩

রোজ খবর ডেস্ক

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট এলাকায় ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসটি সজোরে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাসড়কের পাশে কাঠবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকামুখী ‘সেন্টমার্টিন ট্রাভেলস’-এর একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী প্রাণ হারান।

নিহতদের মধ্যে একজন নারী এবং দুইজন পুরুষ রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।

ওসি জাকারিয়া আরো জানান, দুর্ঘটনার পর ঘাতক বাস ও ক্ষতিগ্রস্ত ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মধ্যরাতে কুয়াশা নাকি চালকের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। মরদেহগুলো ময়নাতদন্ত ও স্বজনদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:৩৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
৫৬ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481