যুদ্ধবিরতি বাড়াতে চান না ট্রাম্প, চুক্তি না হলে হামলার ইঙ্গিত
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা কম বলে জানিয়েছেন Donald Trump। তিনি ইঙ্গিত দিয়েছেন, কোনো সমঝোতা না হলে পরিস্থিতি আবারও সংঘাতে গড়াতে পারে।
এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, খারাপ কোনো চুক্তির জন্য তাড়াহুড়া করবেন না এবং যু*দ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা ‘খুবই কম’। তার মতে, চুক্তি না হলে পুনরায় লড়াই শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে ইরা*ন তাদের অবস্থানে অনড় রয়েছে। তেহরান জানিয়েছে, নির্দিষ্ট কিছু দাবি পূরণ না হলে তারা আলোচনায় বসবে না। এসব দাবির মধ্যে ক্ষতিপূরণ ও গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ অন্যতম।
বিশ্লেষকরা বলছেন, দুই পক্ষের কঠোর অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে।



















