ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ডিএনডি খাল ঘিরে মেগা প্রকল্প: জলাবদ্ধতা নিরসনে ৯০০ কোটি টাকার বরাদ্দ

রোজখবর ডেস্ক

ঢাকার জলাবদ্ধতা নিরসন ও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ডিএনডি খাল খনন এবং খালের দুপাশে গার্ডওয়াল নির্মাণে ৯০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (১১ এপ্রিল) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কদমতলী এলাকায় জিয়া সরণি খাল ও কুতুবখালী খাল পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অর্থায়নে আগামী জুলাই থেকে প্রকল্পটির কাজ শুরু হবে এবং বর্ষা মৌসুমের পর খনন কার্যক্রম জোরদার করা হবে। ইতোমধ্যে খালগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে।

তিনি আরও জানান, জিয়া সরণি খাল পুনঃখনন করে পরিকল্পিতভাবে বুড়িগঙ্গা নদীর সঙ্গে সংযুক্ত করার জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া শ্যামপুর খাল খনন ও বাঁধ নির্মাণেও ৯০০ কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে।

মীর শাহে আলম বলেন,

“দখল ও দূষণের কারণে ঢাকার খালগুলো নাব্যতা হারাচ্ছে, ফলে নগরীর জলাবদ্ধতা সমস্যা তীব্র হচ্ছে। খাল উদ্ধার ও পানি প্রবাহ সচল রাখতে দখলকারীদের তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও উল্লেখ করেন, উন্নয়ন কার্যক্রমে কোনো ব্যক্তি বা স্থাপনার নাম গুরুত্বপূর্ণ নয়; সরকারের মূল লক্ষ্য দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:২৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
৫ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481