ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী

রোজখবর ডেস্ক

ঢাকা: প্রধানমন্ত্রী সংসদে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুখবর দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, দেশের ২ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে বিনা মূল্যে স্কুল ড্রেস প্রদান করা হবে।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রশ্নোত্তরপর্বে প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ ৩০ মিনিটে শিক্ষার উন্নয়ন, কারিগরি ও ভাষা দক্ষতা বৃদ্ধির বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়।

প্রধানমন্ত্রী জানান, আগামী ১৮০ দিনের মধ্যে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ হাজার শিক্ষককে ট্যাব দেওয়া হবে, ৩ হাজার ৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে এবং ১৭২ জন শিক্ষার্থীকে ইতালিয়ান ও জাপানি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হবে। এছাড়া ২০২৬ সালের জুনের মধ্যে ৪১৮টি কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে ওয়াই-ফাই সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:৪৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৫ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481