ঢাকাসহ ১৪ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
দেশের ১৪টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগ মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে ১৫ মার্চ ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এবং ‘জেলা পরিষদ আইন, ২০০০’ অনুযায়ী নিয়োগপ্রাপ্তরা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন।
নতুন প্রশাসকরা:
ঢাকা: মো. ইয়াছিন ফেরদৌস মোরাদ
গাজীপুর: চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী
ফেনী: অধ্যাপক এম এ খালেক
ফরিদপুর: মো. আফজাল হোসেন খান পলাশ
নীলফামারী: মো. মিজানুর রহমান চৌধুরী
লালমনিরহাট: এ কে এম মমিনুল হক
পাবনা: মোহাম্মাদ জহুরুল ইসলাম
নড়াইল: মো. মোস্তাফিজুর রহমান আলেক
বরগুনা: মো. নজরুল ইসলাম মোল্লা
জামালপুর: মো. সিরাজুল হক
মানিকগঞ্জ: জামিলুর রশিদ খান
নরসিংদী: তোফাজ্জল হোসেন
হবিগঞ্জ: আহমেদ আলী
চাঁদপুর: এ কে এম সলিম উল্যা সেলিম
নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ করবেন এবং বিধিমালা অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।



















