ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

একাত্তরের ইতিহাসই সর্বাগ্রে, অন্য কিছু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদ :

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে অন্য কোনো ইতিহাসের তুলনা করা যাবে না—একাত্তরই সবার আগে।”
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত বিএনপির আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে জেনে এসেছে যে স্বাধীনতার ঘোষণা কালুরঘাট বেতারকেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল। তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের ২৭ মার্চ তৎকালীন মেজর জিয়াউর রহমান প্রভিশনাল হেড অব দ্য স্টেট হিসেবে স্বাধীনতার ঘোষণা দেন।
তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের অবদান সরকার স্বীকার করে। “আমরা কারো অবদান অস্বীকার করি না এবং কারো কৃতিত্ব ছিনিয়ে নিতে চাই না। সবাই মিলে একাত্তরের ইতিহাসকে যথাযথ মর্যাদা দিতে হবে,”—যোগ করেন তিনি।
তিনি জোর দিয়ে বলেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এটি অন্য কোনো ঘটনার সঙ্গে মিশিয়ে ফেলা উচিত নয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:৪৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
৩ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481