ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

নিজস্ব সংবাদ :

কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এর বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় একটি বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্টারলাইন পরিবহণের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক জামাল হোসেন (৫২) নিহত হন।

গুরুতর আহত অবস্থায় শিশুসহ আরও চারজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় একে একে চারজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন— আব্দুল মুমিন (৪৮), ঝর্না আক্তার (৪২), লাবিবা আক্তার (১৪) ও আরশাদ (১০)। তারা সবাই সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা এবং একই পরিবারের সদস্য।

ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মুমিন জানান, বাস ও প্রাইভেটকারের সংঘর্ষেই এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:৫৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
১২ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481