ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় তেলের বাজারে ঝড়, আবারও ১০০ ডলার ছাড়াল দাম

নিজস্ব সংবাদ :

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা ও সরবরাহ অনিশ্চয়তার প্রভাবে আন্তর্জাতিক বাজারে আবারও জ্বালানি তেলের দাম ১০০ ডলারের ঘর অতিক্রম করেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ আগ্রাসনের প্রেক্ষাপটে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা থাকায় বৃহস্পতিবার (২৬ মার্চ) বাজারে এ ঊর্ধ্বগতি দেখা যায়।

বিশ্লেষকদের মতে, ইরান স্পষ্ট করে জানিয়েছে—তাদের আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই। এতে করে অঞ্চলে উত্তেজনা কমার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে, যা সরাসরি প্রভাব ফেলছে বৈশ্বিক জ্বালানি বাজারে।

এদিকে রাশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ায় বাজারে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

সর্বশেষ বাজারদরে দেখা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১ দশমিক ১৩ ডলার বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ০৮ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯১ দশমিক ৪০ ডলারে পৌঁছেছে।

উল্লেখ্য, এর আগের দিন উভয় সূচকেই তেলের দাম ২ শতাংশের বেশি কমেছিল।

বাজার বিশ্লেষকরা বলছেন, উপসাগরীয় অঞ্চলে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে কিছু ইতিবাচক ইঙ্গিত থাকলেও তা এখনো দুর্বল। ফলে তেলের বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে।

সূত্র: সামা টিভি

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৫:৩১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
৫১ বার পড়া হয়েছে