ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা পিছিয়েছে বিএনপি

নিজস্ব সংবাদ :

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নির্ধারিত আলোচনা সভার তারিখ পরিবর্তন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পূর্বঘোষিত সূচি অনুযায়ী সভাটি ২৫ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২৭ মার্চ নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সূচি অনুযায়ী, ২৭ মার্চ বেলা আড়াইটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন-এ এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সভাপতিত্ব করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণা করতে গিয়ে রিজভী জানিয়েছিলেন, ২৫ মার্চ একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তবে অনিবার্য কারণে পরে তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনা সভায় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীরা বক্তব্য রাখবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:৪২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
৫৭ বার পড়া হয়েছে