নগর সেবকদের ঈদে প্রধানমন্ত্রীর উপহার: প্রত্যেকে পেলেন ৫ হাজার টাকা
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে দেশের বিভিন্ন সিটি করপোরেশন ও পৌর এলাকায় কর্মরত পরিছন্নতা কর্মীদের মাঝে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। নগর প্রশাসকদের মাধ্যমে এসব কর্মীদের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।
জানা গেছে, পবিত্র রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে নিম্ন আয়ের কর্মজীবী মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়। বিশেষ করে নগরের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দিনরাত নিরলসভাবে কাজ করা কর্মীদের কল্যাণে সরকার এই সহায়তা দিয়েছে।
অনুষ্ঠানে নগর প্রশাসক বলেন, “পরিছন্নতা কর্মীরাই আমাদের শহরকে বাসযোগ্য রাখেন। তাদের শ্রমের মূল্যায়ন করতেই এই ক্ষুদ্র প্রয়াস।” তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
সহায়তা পেয়ে পরিছন্নতা কর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই বলেন, এই সহায়তা তাদের ঈদের আনন্দকে বাড়িয়ে দেবে এবং পরিবারের জন্য স্বস্তি বয়ে আনবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ শুধু আর্থিক সহায়তাই নয়, বরং সমাজে প্রান্তিক শ্রমজীবী মানুষের মর্যাদা ও স্বীকৃতি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তথ্যচিত্রে : শহিদুল ইসলাম খোকন
নিউজ ডেক্স : রোজ খবর



















