ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএনইজি ও যায় সময়ের উদ্যোগে ইফতার ও ঈদ খাদ্য বিতরণ

বাদল চৌধুরী

রাজধানীর চৌধুরী পাড়ায় বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড (বিএনইজি) ও যায় সময়ের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদের খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিএনইজি’র সভাপতি বাদল চৌধুরী-এর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে “রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা শুরু হয়, যা পরিচালনা করেন হাফেজ জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতেই যায় সময়ের পক্ষ থেকে একজন পেশাদার সাংবাদিক সংগঠক হিসেবে বাদল চৌধুরীকে সম্মানসূচক উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। পরে অসহায়দের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যায় সময়ের সম্পাদক খালেক খান। তিনি বলেন, রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এ সময় সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম, আলী আশরাফ আখন্দ এবং তাজুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আনিসুর রহমান মোল্লা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুর হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:০৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
১৫ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481