ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন

ফাহিমা আক্তার, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়-এ এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের নাম ঘোষণা করেন।

অধ্যাপক ড. রইছ উদ্দিন বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষকতা জীবনে তিনি একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ করেছেন। ইসলামিক স্টাডিজ বিষয়ে তাঁর গবেষণা ও লেখালেখি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সমাদৃত। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক কমিটি ও প্রশাসনিক দায়িত্বেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শিক্ষার্থীদের অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেওয়ায় শিক্ষার্থীদের মধ্যেও তিনি জনপ্রিয়।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মো. রেজাউল করিম। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর তাঁকে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তাঁর মেয়াদ শেষ হওয়ার আগেই অপসারণ করে নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. রইছ উদ্দীনকে নিয়োগ দেওয়া হলো।

উপাচার্য হওয়ার আগে ড. রইছ উদ্দিন বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জবি সাদা দলের সভাপতি ছিলেন। পাশাপাশি বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাবের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্বও পালন করেছেন। এছাড়া তিনি জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে সভাপতির দায়িত্বে আছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:৫০:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
৫৩ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481