সাংবাদিক পরিচয়ে হুমকির অভিযোগ
ঘর দেওয়ার নামে ভিক্ষুকের টাকা আত্মসাৎ
ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক দৃষ্টি প্রতিবন্ধী ভিক্ষুকের ২৫ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে এক ভাই ও বোনের বিরুদ্ধে। ভুক্তভোগী হাফসা জানান, মাথা গোঁজার ঠাঁই পাওয়ার আশায় মানুষের কাছে হাত পেতে জমানো টাকা তিনি অভিযুক্তদের হাতে তুলে দেন।
তার দাবি, ছয় মাসের জন্য একটি ঘর বন্ধক হিসেবে দেওয়ার কথা বলা হলেও দীর্ঘ সময় পার হলেও ঘর দেওয়া হয়নি। পরে টাকা ফেরত চাইলে অভিযুক্তরা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন।
ভুক্তভোগী বলেন, “আমি মানুষের কাছে হাত পেতে ওই টাকা জমিয়েছিলাম একটু শান্তিতে থাকার জন্য। এখন তারা আমার টাকা ফেরতও দিচ্ছে না, উল্টো হুমকি দিচ্ছে।”
এ ঘটনায় থানায় অভিযোগ করা হলেও এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
ট্যাগস :
অপরাধ সংবাদ দৃষ্টি প্রতিবন্ধী ভিক্ষুক প্রতারণা বাংলাদেশ ভিক্ষুকের টাকা আত্মসাৎ সাংবাদিক পরিচয়ে হুমকি



















