ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাম পরওয়ারের আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব সংবাদ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে করা আবেদনের পরিপ্রেক্ষিতে ওই আসনের ব্যালটসহ প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নির্বাচনের ফলাফল নিয়ে হাইকোর্টে আবেদন করলে আদালত শুনানির জন্য তা গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট ব্যালটসহ নির্বাচন সামগ্রী সংরক্ষণের নির্দেশ দেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। খুলনা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আসগর বিজয়ী হন।

এর আগে নির্বাচনের ফলাফল নিয়ে ২৫টিরও বেশি আসনের প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন। আদালত এসব আবেদন শুনানির জন্য গ্রহণ করে সংশ্লিষ্ট আসনের ব্যালট ও প্রয়োজনীয় নির্বাচন সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) এর ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির অভিযোগ থাকলে হাইকোর্ট বিভাগে ‘নির্বাচনি আবেদন’ করা যায়। বর্তমানে বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে এসব নির্বাচনি আবেদনের নিয়মিত শুনানি চলছে।

নির্বাচনি ট্রাইব্যুনাল অভিযোগগুলোর সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট আসনের ফলাফলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত দেবেন বলে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:১৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
৫১ বার পড়া হয়েছে