ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, সাতক্ষীরায় গ্রেফতার ১

সাতক্ষীরা প্রতিনিধি | রোজ খবর

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রজব আলী সরদার (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে ভুক্তভোগী শিশুটির পিতা বাদী হয়ে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার আনুলিয়া ইউনিয়নের নাংলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ওই ছাত্রী প্রতিদিন সকালে প্রতিবেশী আব্দুস সবুর সানার বাড়িতে আরবি পড়তে যেত। সোমবারও প্রতিদিনের মতো আরবি পড়া শেষে বাড়ি ফেরার পথে আগে থেকে ওৎ পেতে থাকা রজব আলী তাকে একা পেয়ে ২০ টাকার নোট দেওয়ার প্রলোভন দেখিয়ে কোলে তুলে নিজের বাড়িতে নিয়ে যায়।
বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে সে ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে রজব আলীর ছোট ভাইয়ের স্ত্রী ঝরনা খাতুন বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।
পরে স্থানীয় লোকজন রজব আলীকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে আশাশুনি থানার এসআই রাজীব মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

Meta Description:
সাতক্ষীরার আশাশুনিতে তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রজব আলী সরদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।
Meta Keywords:
সাতক্ষীরা ধর্ষণ চেষ্ট

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:৪২:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
১০ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481