ঈদকে সামনে রেখে ফরাজীকান্দী ইউনিয়নে ৬৪ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরের মতলব উপজেলার ফরাজীকান্দী ইউনিয়ন পরিষদের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে ৬৪ মেট্রিক টন চাল ইউনিয়নের ১ হাজার ৪৪০ জন গরিব ও অসহায় পরিবারের মাঝে ৪০ কেজি করে বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউপি কৃষি উপসহকারী ট্যাক অফিসার বিল্লাল হোসেন ও ইউনিয়ন পরিষদের সচিব মো. জসিম উদ্দিন।
এ সময় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদের উপস্থিতিতে চাল বিতরণ করা হয়। এছাড়া উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গোলাম কাদের, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইসমাইল হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জিলানী এবং ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. অলিউল্লাহ দেওয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিজিএফের এই চাল বিতরণ করা হয়েছে, যাতে দরিদ্র ও অসহায় পরিবারগুলো ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে।


















