ঈদ উপলক্ষে মোহনপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২০ মেট্রিক টন চাল ২ হাজার ৬১ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। প্রত্যেক উপকারভোগী পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।
ঈদুল ফিতর উপলক্ষে বন্যাক্রান্ত, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অতিদরিদ্র পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান। এ সময় সহকারী শিক্ষা কর্মকর্তা ও ট্যাগ অফিসার জামাল হোসেন উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন। এছাড়াও ইউনিয়ন পরিষদের সচিব মহিউদ্দিন আহমেদ সোহেল উপস্থিত ছিলেন।
এ সময় ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিল্লাল হোসেন তফদার, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহাদাত হোসেন, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য জেসমিন আক্তার এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য আম্মল আয়সা।
চাল বিতরণকালে ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।


















