ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকাগামী

লঞ্চে ভয়াবহ ঘটনা: কেবিনে শিক্ষার্থী ধর্ষণ, গ্রেফতার ২

নিজস্ব সংবাদ :

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ–এর দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে ঢাকাগামী ফারহান-০৪ লঞ্চ–এর কেবিনে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) ভুক্তভোগীর ভাই বাদী হয়ে কোতোয়ালি থানা–এ মামলা করেছেন। মামলার এজাহার অনুযায়ী, গত ৮ মার্চ নোয়াখালীর হাতিয়া তমুরদ্দিন লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চে ওঠার পর মোহাম্মদ সাকিব উদ্দিন (২৬) ও মোহাম্মদ নুরুজ্জামান মিঠু (৩২) কৌশলে ওই শিক্ষার্থীর কেবিনে প্রবেশ করে তাকে ধর্ষণ করে।

ভুক্তভোগী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ চিকিৎসাধীন রয়েছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. ফয়সাল আহমেদ জানান, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে হাজির করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:০০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
৩২ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481