ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে অনুপ্রবেশের অভিযোগে

ফয়সাল-আলমগীর রিমান্ডে

নিজস্ব সংবাদ :

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত।

রোববার (৮ মার্চ) ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে বনগাঁ এলাকা থেকে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) তাদের গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের কাছে কোনো বৈধ ভারতীয় নথিপত্র ছিল না।

পুলিশ জানিয়েছে, বাংলাদেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার পর তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তথ্য উঠে এসেছে। তাদের সঙ্গে আরও কেউ অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে কি না, তা নিয়ে তদন্ত চালানো হচ্ছে।

বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দুই দেশের প্রশাসনিক সহযোগিতার মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধান করা যেতে পারে।

কলকাতায় বাংলাদেশের উপ-দূতাবাস জানিয়েছে, গ্রেফতার দুইজনের সঙ্গে দেখা করার জন্য তারা ভারত সরকারের কাছে কনসুলার এক্সেস চেয়েছে। কনসুলার এক্সেসের মাধ্যমে বিদেশি নাগরিকদের সঙ্গে কূটনীতিকরা যোগাযোগ করতে পারেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:২৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
৩০ বার পড়া হয়েছে