মোজতবা খামেনিকে অভিনন্দন জানালেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি-কে অভিনন্দন জানিয়েছেন।
রুশ সরকার জানিয়েছে, মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ায় তাকে শুভেচ্ছা বার্তা পাঠান পুতিন।
মোজতবার প্রশংসা করে পুতিন বলেন, তিনি আত্মবিশ্বাসী যে খামেনি তার বাবার কাজ মর্যাদার সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন এবং কঠিন সময়েও ইরানি জনগণকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হবেন।
তিনি আরও বলেন, তেহরানের পাশে থাকা অব্যাহত রাখবে মস্কো। একই সঙ্গে ইরানের প্রতি রাশিয়ার অটল সমর্থন এবং ইরানি জনগণের সঙ্গে সংহতি বজায় রাখা হবে।
সূত্র: আলজাজিরা।
ট্যাগস :



















