ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ

নিজস্ব সংবাদ :

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ক্লাস ও পরীক্ষা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

সোমবার (৯ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল থেকে দেশের সব মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। স্থগিত হওয়া ক্লাস ও পরীক্ষাগুলো আসন্ন ঈদুল ফিতরের ছুটির পর পুনরায় শুরু হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাহমুদুল হাসান জানিয়েছেন, এ বিষয়ে ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক নোটিশ জারি করা হয়েছে। মূলত জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতেই সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে রোববার (৮ মার্চ) একই কারণে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৫:১২:০০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
৬৪ বার পড়া হয়েছে