ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জ্বালানি সাশ্রয়ে সিদ্ধান্ত

২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না

নিজস্ব সংবাদ :

জ্বালানি সংকট বিবেচনায় রেখে কৃচ্ছ্র সাধনের অংশ হিসেবে এবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দেশব্যাপী কোনো ধরনের আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি সাশ্রয় এবং বিদ্যুৎ ব্যবহারে সংযম বজায় রাখার লক্ষ্যে এ বছর স্বাধীনতা দিবসে সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা স্থাপনায় আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। তবে জ্বালানি সংকটের বিষয়টি বিবেচনায় রেখে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় এবং জ্বালানি ব্যবস্থাপনায় চাপ কমানো সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০২:৪৫:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
১২ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481