বিএনপি সংসদ সংস্কৃতি বদলের পথে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার রাজধানীর গুলশানে নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি বলেন, সংসদীয় প্রক্রিয়া, সংবিধান, রুলস অব প্রসিডিউর ও কাস্টমস নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া বিশ্বের শক্তিশালী গণতন্ত্রের সংসদে যেসব কার্যপ্রণালী রয়েছে, সেগুলো নিয়েও নতুন এমপিদের সঙ্গে মতবিনিময় হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী সংসদ অধিবেশনে মানুষ দেখতে পাবে “এমন সংসদ যেটা তারা চেয়েছিলেন” এবং অতীতের নেতিবাচক সংস্কৃতির প্রভাব কমে যাবে।
কর্মশালার মাধ্যমে নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীদের দায়িত্ব, সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে।
ট্যাগস :




















