ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা কক্সবাজারের

পেকুয়ায় ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়ে কারাগারে!

নিজস্ব সংবাদ :

কক্সবাজারের পেকুয়া উপজেলায় মা-মেয়ে জুবাইদা জান্নাত (২৩) ও রেহেনা মোস্তফা রানু (৩৮) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের কারাদণ্ড পেয়েছেন। অভিযোগ, জমি সংক্রান্ত মামলার প্রতিবেদনের জন্য পেকুয়া থানা পুলিশের কাছে ঘুষের টাকা ফেরত চাইলে ভ্রাম্যমান আদালত তাদের সাজা দেয়।

ভুক্তভোগীর পরিবার জানায়, পুলিশ সদস্য এসআই পল্লব তাদের টাকা নিয়ে প্রতিশ্রুত প্রতিবেদন প্রতিপক্ষের পক্ষে জমা দেন। পরে মা-মেয়েকে থানা কম্পাউন্ডে মারধর ও আটকে রাখা হয়। অভিযোগ অনুযায়ী, ইউএনও মাহবুব আলম পুলিশ-ভুক্তভোগীর বিরোধকে আমলে না নিয়ে উল্টো তাদেরকে সাজা দেন।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মামলা ও ঘুষ লেনদেনের কারণে পরিকল্পিতভাবে তাদের ফাঁসানো হয়েছে। ইউএনও সাংবাদিকদের বলেন, থানায় সরকারি কাজে বাধা ও হাতাহাতির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পেকুয়া থানার ওসি বলেন, মা-মেয়ে পুলিশের ওপর হামলা করেছেন।

স্থানীয়রা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে অবিলম্বে কারাগার থেকে মুক্তি ও তদন্ত দাবি করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
৩১ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481